চলতি মাসেই যমুনা রেলসেতুতে ট্রেন চলাচল শুরু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ পিএম

ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ট্রেন চলাচল শুরু করবে নতুন নির্মিত যমুনা রেলসেতু দিয়ে। এরমধ্যে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালিয়েছে রেলওয়ে। আর এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে ১৮ মার্চে।

সেদিন যমুনাপাড়ের অনুষ্ঠানে যোগ দেবে জাইকা প্রধান ও রেলপথ উপদেষ্টা।এই সেতুটি চালু হলে উত্তরের কোটি মানুষের ভোগান্তি কমে যাবে বলে মনে করছে বাংলাদেশ রেলওয়ে।

যমুনা বহুমুখী সেতুর পাশেই রেললাইন। ২০০৮ সালে এই লাইনে ফাটল দেখা দেয়ার পর থেকে ধীর গতিতে সেতু পার হতো সব ট্রেন। সে সময় অন্য প্রান্তের থাকা ট্রেনকে অপেক্ষায় থাকতে হতো অনেকটা সময়।

এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগে যাত্রীদের পোহাতে হতো দীর্ঘ ভোগান্তি। এ ধীরগতি থেকে উত্তর বঙ্গের সাথে ঢাকার রেল সেবাকে গতিশীল করতে যমুনার উপর করা হয়েছে নতুন রেলসেতু।

২০২১ সালের মার্চ মাস থেকে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়ে চলতি বছরের শুরুতেই শেষ হয়। ইতিমধ্যে যমুনার নতুন রেল সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে চলছে ট্রেন।

রেলপথ মন্ত্রণালয় বলছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে বাণিজ্যিকভাবে সেতু দিয়ে ট্রেন চলবে। তখন উত্তর বঙ্গের সাথে ঢাকার রেলপথ যোগাযোগে সময় লাগবে আগের চেয়ে কম।

৪ দশমিক ৮ কিলোমিটারের সেতুতে ১২০ কিলোমিটার বেগে চলতে পারবে ট্রেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানান, এতে করে উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচলে সময় অনেক কমে আসবে।

তিনি জানান, মার্চের ১৮ তারিখ আনুষ্ঠানিকভাবে যুমনা রেলসেতু প্রকল্পের সমাপ্তি ঘোষণা করা হবে। পুরোদমে এই সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে উত্তরের কয়েক কোটি মানুষ এর সুবিধা পাবে।

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পদ্মা ও যমুনা সেতু পারাপারকারী যানবাহন থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর