প্রথম অধ্যায় শেষ, সরকারের দ্বিতীয় ইনিংস শুরু: প্রধান উপদেষ্টা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম অধ্যায় বা প্রথম ইনিংস শেষ হয়েছে। শনিবার রাজনৈতিক সংলাপের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় ইনিংস।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।

এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাস শেষ। আজকের বৈঠকের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করলাম। সুশৃঙ্খল দেশ গড়তে চাই। স্বৈরাচারী সরকার যে কাঠামো করেছিলো, তা থেকে বের হয়ে আসতে চাই।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আইন করা হয় মেনে চলার কিংবা উপভোগ করার জন্য। কিন্তু আইনকে তামাশায় পরিণত করেছিলো বিগত সরকার।

তিনি বলেন, সংস্কার যাতে এমনভাবে হয়, ভবিষ্যতে এটা গ্রহণযোগ্য হয়। সংস্কার কমিশনের রিপোর্টগুলোতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। তার যে অংশটুকু আমরা যত তাড়াতাড়ি গ্রহণ করবো ততটা এগিয়ে যাবো। সে কারণেই আজ থেকে আলোচনার শুরু।

প্রধান উপদেষ্টা বলেন, সুন্দর রাষ্ট্র গড়ার লক্ষ্যেই আজকের ডায়ালগ। কারো ওপর কিছু চাপিয়ে দেয়ার কিছু নেই। গুরুত্ব বুঝতে হবে। এটা একটা সুযোগ। সুযোগ কাজে লাগাতে ঐক্যমতে পৌঁছাতে হবে। আমরা সুপারিশগুলো নিয়ে এসেছি কেবল সেগুলোর ব্যাখ্যা আপনাদের জানাতে। সমাজের কাঠামো কী হবে, কীভাবে হবে তা আপনাদেরই ঠিক করতে হবে।

সবশেষ তিনি বলেন, দ্বিতীয় অধ্যায়েও যদি আমরা প্রথম অধ্যায়ের মতো ঠিক থাকতে পারি তবে, তৃতীয় অধ্যায়েও আমরা সফল হবো। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

একাত্তর/আরএ
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর