আওয়ামী লীগ ডিসিদের দিয়ে জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে: আসিফ নজরুল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

আওয়ামী লীগ সরকার জেলা প্রশাসকদের (ডিসি) দিয়ে জনগণের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

মঙ্গলবার দুপুরে তিনদিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
আইন উপদেষ্টা বলেন, এরপর যাতে কেউ আর এরকম করতে না পারে সেজন্য নীতি আইন ও সংবিধান মতো চলার নিদের্শনা দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আইন মতো চললে ডিসিদের কাছ জনগণ আরও বেশি সেবা পাবে। 

আসিফ নজরুল বলেন, আমাদের ডিসিরা আসলেই অনেক কিছু জানেন। কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী মানুষরাই প্রশাসনে আসেন এবং ডিসি হিসেবে কাজ করেন। রাষ্ট্রের এত বড় একটা রিসোর্সকে গত ফ্যাসিজম জনগণকে অত্যাচার-নির্যাতন করার জন্য এবং নিজেদের অপকর্ম ঢাকার জন্য ব্যবহার করেছে।

তিনি বলেন, আমরা যদি তাদের (ডিসি) ভালোভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে রাষ্ট্রের সেবা করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভূমি ব্যবস্থাপনা এবং সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য যদি আমরা তাদের কাজে লাগাতে পারি, তাহলে আগামী দিনে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। মনে করি সেইটুকু মানসিকতাও ওনাদের আছে।

এসময় আগামী দিনে নির্বাচিত সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে আসিফ নজরুল বলেন, আমরা আশা করব আগামী দিনে যে দলই ক্ষমতায় আসুক, কোনোদিনই যেন আমাদের প্রশাসন ক্যাডারের অসীম সম্ভাবনাগুলোকে জনগণের নিপীড়নে কাজে না লাগায়। আমাদের সংবিধানে যেমনটা বলা হয়েছে, জনগণের সেবা করার কাজে যেন তাদের লাগানো হয়।

আরবিএস
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর