ভাতার আওতায় আসছে গণঅভ্যুত্থানে আহত ও নিহতের পরিবার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সদস্যদের মাসিক ও এককালীন ভাতার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের আর্থিক সহযোগিতা প্রদান নিয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব। 

শফিকুল আলম বলেন, আগামী মার্চ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সদস্যদের মাসিক ভাতা দেয়া শুরু হবে। পাশাপাশি গণঅভ্যুত্থানে নিহতদের 'জুলাই শহীদ' হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।

তিনি বলেন, আহতদের শারীরিক ও মানসিক ক্ষতি বিবেচনায় এ, বি ও সি - এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ ক্যাটাগরিতে থাকা অতি গুরুতর আহতদের সংখ্যা ৪৯৩ জন। তারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন। 

বি ও সি ক্যাটাগরিতে যথাক্রমে ৯০৮ জন ও ১০ হাজার ৬৮৪ জন রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের এককালীন তিন লাখ ও এক লাখ টাকা দেয়া হবে। বি ও সি এর মাসিক ভাতা হবে যথাক্রমে ১৫ ও ১০ হাজার টাকা। এই ভাতা মার্চ মাস থেকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিক গেজেটে জুলাই শহীদের সংখ্যা ৮৩৪। যদিও জাতিসংঘের তালিক বলছে, শহীদের সংখ্যা ১৪০০ এর উপরে। 

প্রেস সচিব জানান, মৃতের তালিকা যাচাই-বাছাই চলছে। ভবিষ্যতে এই তালিকা আরও বড় হবে। 

শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা দেয়া হবে বলেও জানান তিনি। 

এছাড়া গণঅভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সদস্যদের সরকারের পক্ষ থেকে পরিচয়পত্র দেয়া হবে।

আরবিএস
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর