ধর্ষকদের কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম

বিচারহীনতার কারণে দেশে ধর্ষণসহ নারী নিপীড়নের ঘটনা কমছে না। ধর্ষকদের কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা না গেলে এই পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে মনে করছেন নারী অধিকার কর্মী ও আইনবিদরা। তারা বলছেন, ধর্ষণের মামলা বিচারের ক্ষেত্রে আদালতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর হবার আহবান জানিয়েছেন তারা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকের উত্ত্যক্ত করার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীকে বীরোচিত সংবর্ধনা দেয়া ও মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা। গত তিন দিন ধরেই ধর্ষকদের কঠিন বিচার ও নারী সহিংসতার বিরুদ্ধে উত্তাল রয়েছে দেশের শিক্ষাঙ্গণ। 

কিন্তু গেলো কয়েক মাসে আরও বেশ কয়েকটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সম্প্রতি খবরের শিরোনাম হয়েছে একের পর এক পাশবিক ধর্ষণের ঘটনা। ধর্ষকদের লোলুপ দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না অন্ত:স্বত্তা নারীরাও। একই সঙ্গে জনপরিসরে নারীর বিরুদ্ধে বিষোদগার বেড়েছে শঙ্কাজনক হারে। 

শুধুমাত্র গণমাধ্যমের তথ্য বলছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধর্ষণের অভিযোগে প্রতিদিন গড়ে ১২টি মামলা হয়েছে। অপর তথ্য বলছে ২০২০ থেকে ২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে অন্তত ছয় হাজার ৩০৫ জন নারী ও শিশু  ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে তিন হাজার ৪৭১ জন ১৮ বছরের কম বয়সী শিশু। 

দেশের বিভিন্ন আদালতে বিচারের অপেক্ষায় আছে প্রায় দেড় লাখ ধর্ষণ ও নারী নির্যাতন মামলা আছে। মামলা নিষ্পত্তির হার মাত্র ৩ শতাংশ। এই পরিসংখ্যানই বলছে ধর্ষণ ও নারী নির্যাতনের বিচারের হাল। 

সময় মতো কঠোর সাজা না হওয়াকেই ধর্ষণ ও নির্যাতন বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন অধিকার কর্মী ও নারী সংস্কার বিষয়ক কমিশনের সদস্য ড. ফৌজিয়া করীম। তার মতে ধর্ষকের শাস্তি হতে হবে দৃশ্যমান ও কঠোর। বিচারকদের হতে হবে আরও দায়িত্বশীল।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা বলেন, আদালতের পাশাপাশি নারীর নিরাপত্তায় রাষ্ট্রের দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। বাংলাদেশে নারীর জন্য রাষ্ট্রকে পুরোপুরি নিরাপদ নয় উল্লেখ করে তিন বললেন, সাম্প্রতিক ঘটনাবলি আরো উদ্বেগজনক।   

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর