বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

যারাই ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে চীন। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর পারস্পরিক বোঝাপড়া জোরদার করবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, আন্তর্জাতিক বা অভ্যন্তরীন যে পরিবর্তনই হোক বাংলাদেশ বিষয়ে চীনের নীতি একই থাকবে। চীনা দূত আরও বলেন, চীনের সম্পর্ক কোন নির্দিষ্ট সরকার নির্ভর নয় বলেও জানান তিনি।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি বিষয়ে এক অনুষ্ঠানে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চীনা দূতাবাসে এই অনুষ্ঠানের আয়োজন করে।  রোহিঙ্গা সংকট সমাধানে চীন তার করণীয় ভুলবে না বলেও জানান চীনের রাষ্ট্রদূত। 

অন্য বছরের মতো এবারও বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর অল্টারনেটিভ। জরিপে অংশ নেন ৫ হাজার ৩৩৫ জন। এরমধ্যে ৬০ শতাংশ মানুষ মনে করে চীনের বৈশ্বিক রাজনীতি উন্নয়ন ঘিরে। আর ৫৩ শতাংশ মানুষ চীনে গিয়ে চিকিৎসা নিতে আগ্রহী।

মার্চের শেষ সপ্তাহে চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বোয়া সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক করবেন তিনি। তার এ সফর নিয়ে প্রশ্নের উত্তরে চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন বলেন, চীনের প্রথা অনুযায়ীই ড. মুহম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে। 

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে রাষ্ট্রদূত বলেন, তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই সংকটের একমাত্র সমাধান, আর এ কাজে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে চীন। তবে এক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে যা করা দরকার চীন তাই করবে; আমরা স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ চাই।

মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার বিষয়টি উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা আর্মি ও রাখাইন মিলিটারির সঙ্গে কাজ করছি যাতে একটা রাজনৈতিক সমাধান হয়। তবে আসিয়ান, ইউএনর মত আন্তর্জাতিক সংস্থার সহায়তাও দরকার, না হলে সংকট তৈরি হতে পারে। এজন্য সব অংশীজনদের একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন জানিয়ে তিনি বলেন, কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গে চীনের সম্পর্ক না; দুই দেশের জনগণের লাভ ও স্বার্থের ওপর ভিত্তি করে আমাদের সম্পর্ক। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যত পরিবর্তনই হোক না কেন, বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। এসময় সব দলের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথাও জানান তিনি।

একাত্তর/এসি
কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, সার্ভিস সেন্টার ও তিনটি প্লাটফর্মের সূচনায় ফলপ্রসূ হয়েছে চীন সফর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর