বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি: ড. ইউনূস

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৩:১৮ পিএম

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিলো একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে ভোটাধিকার বঞ্চিত ও লুটপাট আর গুম খুন করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম  করা হয়েছিলো। 

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলতি বছরের স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান ২৪ এর আন্দোলন মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রাপ্ত ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। 

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হয়ে গেলো ২০২৫ সালের স্বাধীনতা পদক অনুষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পদক দেয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদকপ্রাপ্ত ব্যক্তি ও তাদের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় পদকপ্রাপ্ত পরিবারের স্বজনরা তাদের অনুভূতির কথা জানান।

এ বছর স্বাধীনতা পদক গ্রহণ করেননি একমাত্র জীবিত ব্যক্তি বুদ্ধিজীবী ড. বদরুদ্দিন ওমর। তার সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্মরণ করেন ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনীর অপারেশন সার্চ লাইটে শহীদদের। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন মুক্তিযুদ্ধের সাথে জড়িত সকলকে। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ বিনির্মাণ না করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিলো।

তিনি যোগ করেন, ২৪ এর ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধের আদর্শের ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের সুযোগ করে দিয়েছে। ২৪ এর আন্দোলনকারীদের অনুপ্রেরণা আবরার ফাহাদ।

মরণোত্তর নয় জীবিত ব্যক্তিদেরকে যেন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক দেয়া যায় সরকার সে বিষয়ে ভবিষ্যতে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। 

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সংসদ ও জনগণ একসাথে কাজ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর