মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সংসদ ও জনগণ একসাথে কাজ করবে: স্পিকার

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১০:৫৬ এএম

মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সংসদ ও জনগণ একসাথে কাজ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের টানেলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় ঈদের জামাতে মনিপুর, কলেজ গেট, আসাদগেটসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন। এছাড়া মানিক মিয়া এভিনিউয়ের বাসিন্দাদের পাশাপাশি সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত আয়োজনের কথা থাকলেও বৃষ্টির কথা মাথায় রেখে এবার টানেলে আয়োজন করা হয়েছে।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।

এদিন মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন প্রসঙ্গে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সংসদ ও জনগণ একসাথে কাজ করবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধের কারণে আমাদের মতো দেশগুলোকে অর্থনৈতিক বিড়ম্বনায় পড়তে হতে পারে। 

তিনি আরও বলেন, আল্লাহ কাছে দোয়া করি এই যুদ্ধ যেন দ্রুত শেষ হয়ে যায়।  

আরবিএস
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 
চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুইদিন আগেই ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর