‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৩:৫৬ পিএম

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। 

সোমবার নিজেকে আওয়ামী লীগের সভাপতি দাবি করে উজ্জল রায় ইসিতে এই আবেদন জমা দিয়েছেন।

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লীগ’ নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন তিনি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় “বঙ্গবন্ধু এভিনিউ” উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেয়া হয়েছে সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি।

আবেদন থেকে আরও জানা যায়, তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন তিনি।

নির্বাচন কমিশন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময়।

আরবিএস
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর