স্থানীয় সরকার নির্বাচন বড়ো চ্যালেঞ্জ: সিইসি

আপডেট : ২১ মে ২০২৬, ০১:৩৬ পিএম

জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, কমিশন আগামীতে একটি রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চায়।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (অ্যানফ্রেল) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সদ্য সমাপ্ত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরে আন্তর্জাতিক এই নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটি।

নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশা প্রকাশ করে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। নির্বাচন সুচারুভাবে আয়োজন করার ক্ষেত্রে সরকারের সব ধরনের সহায়তা আমরা পাবো বলে আশা প্রকাশ করছি। স্থানীয় সরকার নির্বাচনে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (অ্যানফ্রেল) পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রক্রিয়া তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

সংস্থার মূল্যায়নে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্র এবং এর আশপাশের সামগ্রিক পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ, স্বাভাবিক এবং নিরাপদ। ভোটাররা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

তবে জাতীয় নির্বাচনে এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারলেও, স্থানীয় সরকার নির্বাচনের বহুমাত্রিক সমীকরণ ও মাঠপর্যায়ের উত্তেজনার কারণে সেটিকে আরও বড়ো চ্যালেঞ্জ হিসেবে দেখছে বর্তমান কমিশন। কোনো ধরনের সহিংসতা বা রক্তপাত ছাড়া স্থানীয় সরকারের সবকটি ধাপের নির্বাচন সম্পন্ন করাই এখন কমিশনের মূল লক্ষ্য বলে জানান সিইসি।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর