৯ বিষয়ে মত চেয়ে সরকারের চিঠি, দ্রুত জানাবে ইসি

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:১৮ পিএম

দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে সরকার। 

সুপারিশের প্রেক্ষিতে পাল্টা সুপারিশও যেতে পারে বা নির্বাচন কমিশন একমতও হতে পারে। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে যে ৯টিকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ বলে মনে করছে উপদেষ্টা পরিষদ, সেগুলো নিয়ে মতামত জানাতে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৫ মার্চ) ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে এক ব্রিফিয়ে এ তথ্য জানান।

পাঁচটি সংস্কার কমিশনের ১২১টি সুপারিশকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ মনে করে এক ডজন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ৯টি সুপারিশ রয়েছে।

কমিশনের মতামত চেয়ে ১৯ মার্চ কমিশনে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে আরপিও, নির্বাচন কমিশন সচিবালয় আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকা হালনাগাদসহ ৯টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে পালটা সুপারিশ বা একমত হতে পারে নির্বাচন কমিশন। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইসি। 

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে মতামত দেওয়া হবে। ৯টি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। এটা চলতে থাকবে। এজন্য অল্প সময়ের মধ্যে এসব সংস্কারের কথা বলা হয়েছে।

সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করে ইসি সচিব বলেন, নির্বাচনে প্রভাব পড়বে কি না তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যেকোনো বিষয় আসলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া- যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। মূলত ডিসেম্বরকে সামনে রেখেই আমরা সমস্ত কাজ শেষ করবো।

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ এবং মহাসচিব হিসেবে মামুনুর রশীদের নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে রওশনপন্থিরা।

পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম এনসিপি নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপির মহাসচিব।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, ‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদন করেছে উজ্জল রায় নামের এক ব্যক্তি।

একাত্তর/এসি
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর