নজর অক্টোবরে, কোন নির্বাচন আগে হওয়া উচিত জানালো ইসি

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার (৬ জুলাই) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই নির্বাচন কমিশনার সানাউল্লাহ এবং আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। আগামী সপ্তাহ থেকে এ বিষয়ে ধারাবাহিকভাবে ব্রিফ করা হবে। আচরণবিধির ওপর বেশ কিছু পর্যবেক্ষণ পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আইনে কোনো ধরনের সমন্বয় দরকার হলে তা নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের কাজও চলছে। বিগত জাতীয় নির্বাচনের মতো আমরা একটি ভালো ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবো। এটি এখন সময়ের দাবি।

এদিকে আরেক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর শূন্য পদের দিকে ইঙ্গিত করে বলেন, বর্তমানে সিটি করপোরেশন, ইউনিয়ন ও উপজেলা পরিষদ খালি পড়ে আছে। নির্বাচন একটির সঙ্গে আরেকটি জড়িত, তাই দ্রুত নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়ে সব নির্বাচন শেষ করতে ইসি সচেষ্ট রয়েছে।

নির্বাচনের ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন কাউন্সিল (পরিষদ) নির্বাচন আগে হওয়া যৌক্তিক। সিটি করপোরেশনের বিষয়গুলো একটু আলাদা, যেহেতু সেখানে বর্তমানে প্রশাসকরা দায়িত্ব পালন করছেন।

সীমানা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে এই কমিশনার জানান, নির্বাচনী এলাকার সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য শিগগিরই সরকারকে চিঠি দেওয়া হবে। 

তিনি আরও বলেন, নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করার বাধ্যবাধকতা কোনো আইনে নেই। তবে সীমানা পুনর্নির্ধারণ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কাজ যেহেতু সরকারের সঙ্গে জড়িত, তাই সরকারের সঙ্গে একটি পারস্পরিক বোঝাপড়া বজায় রেখেই আমাদের এগোতে হবে।

একাত্তর/এসি
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর