সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব করা হবে: সেনাপ্রধান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পিএম

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় সব কিছুই সেনাবাহিনী করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সবাই মিলে দেশকে শান্তির জায়গায় নিয়ে যেতে হবে। 

রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত হচ্ছে সম্প্রীতি ভবন। সেই ভবনের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাসহ অন্যদের সাথে অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের হাজার বছরের ঐতিহ্য। তিনি জানান সব ধর্ম-বর্ণ ও গোত্র মিলে এক সঙ্গে বাস করতে চাই।

সেনাবাহিনী প্রধান জানান, হিংসা, বিদ্বেষহীন দেশ গঠনে ঐকবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, হানাহানি কাম্য নয়।

সেনাবাহিনী প্রধান আরও জানান, পাহাড়ে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব কিছু করতে সদা প্রস্তুত সেনাবাহিনী। 

জেনারেল ওয়াকার-উজ-জামান জানালেন দেশের সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

ওয়াকার-উজ-জামান বলেন, আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। 

সেনাবাহিনী প্রধান আরও বলেন, আমরা সবসময় এ দেশের ধর্ম, বর্ণ, গোত্র সব সম্প্রদায়ের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমরা একসঙ্গে বাস করি। বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। এদেশে হাজার হাজার বছর ধরে সব ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা শুধু সম্প্রীতি ভবন ভিত্তিস্থাপন অনুষ্ঠান নয়, এখানে আমরা একটি সম্প্রীতির সমাবেশ করেছি। যেখানে সব ধর্ম-বর্ণ গোত্রের লোকজন আছে। আমরা আমাদের দেশটাকে এভাবেই দেখতে চাই।

একাত্তর/এসি
স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে...
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক সরকারি সফরে গতকাল শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আমি মনে করি, আজকে জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর