ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যান, এটি আনন্দের দিন: সেনাপ্রধান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আমি মনে করি, আজকে জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান।

সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জানান, তিনি সকালেই দেশের বিভিন্ন প্রান্তের খবর নিয়েছেন। তিনি বলেন, সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা এবং ভোটের অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমার কাছে যে খবর সেটা হলো, সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।

ভোটারদের আশ্বস্ত করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করছি, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান।

মাঠে দায়িত্বরত সাংবাদিকদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আপনারা ভোট দিতে না পারলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন, সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। এতে জনগণ আশ্বস্ত এবং ভোট দিতে উৎসাহী হচ্ছে।

তিনি আরও যোগ করেন, আমরা আশা করি, একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সারাদেশে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সাধারণ ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে কাজ করছেন।

 

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর