নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পিএম

আগামী নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থীকে সমান আচরণ ও ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ তৈরি করে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পুলিশ সপ্তাহের উদ্বোধনী ভাষণে এই নির্দেশ দেন তিনি। সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে আনতেও বাহিনীটিকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেন তিনি।

পরে উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিলো। মুখোমুখি দাঁড় করিয়েছিলো জনসাধারণের।

পুলিশ আর জনসাধারণের মধ্যে সৃষ্ট সেই দূরত্ব কাটিয়ে ওঠার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

ভেঙে পড়া পুলিশের মনোবল ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যকর ভূমিকার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শিশু ও নারী সহিংসতা প্রতিরোধে পুলিশকে সংবেদনশীল হয়ে কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। 

আগামী নির্বাচনে পরাজিত শক্তি অস্থিতিশীল পরিস্থিতি যেন তৈরি করতে পারে, সে বিষয়ে সজাগ থাকার কথা বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

এরপর সাহসিকতা ও সেবার জন্য পুলিশবাহিনীর ৬২ কর্মকর্তা ও সদস্যকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা।

একাত্তর/আরএ
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
জনবল ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোর জন্য দু’টি প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর