শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে: উপদেষ্টা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পিএম

শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মানবাধিকার এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আর এজন্য মালিক ও শ্রমিক সবার সহযোগিতা দরকার। 

মহান মে দিবস উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

শ্রম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সেখান থেকে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তবে শ্রমিক অসন্তোষ সামাল দিতে ব্যস্ত থাকতে হচ্ছে সরকারকে। 

শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, তার মেয়াদকালেই শ্রম আইন করে যেতে চান তিনি। 

এক প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা বলেন, দেশে শিশুশ্রম নিষিদ্ধ হলেও আর্থ সামাজিক বাস্তবতায় শিশুশ্রম বন্ধ করা যায়নি। 

এদিকে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে: মালিক শ্রমিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে।

আরবিএস
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি চাঁদাবাজি হয়, এমন অভিযোগ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এসব বন্ধের উদ্যোগ নেয়ায়, বন্দর...
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সরকারি নির্ধারিত খরচ ৭৯ হাজার টাকা হলেও কিছু রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করছে। এমন অভিযোগে বৃহস্পতিবার ছয়টি এজেন্সির...
শ্রমিকদের অধিকার সুরক্ষায় বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিন কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর