সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ, তদন্তে তিন উপদেষ্টা

আপডেট : ১১ মে ২০২৫, ০৯:৩২ পিএম

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। কমিটির অন্য সদস্য হলেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ মে) এই কমিটি গঠনের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

তিনি জানান, এই কমিটি বেশ কিছু বিষয় পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন।

বিষয়গুলো হচ্ছে-

  • সাত মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গেলেন।
  • এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কী না।
  • কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং 
  • সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করা।

এসব কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে এই কমিটি প্রয়োজনীয় সব দলিলপত্র, যন্ত্রপাতি, স্বাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সব সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশনাবলি পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

একাত্তর/এসি
আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন। কোনো প্রটোকল চাননি।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর। তিনি জানান, কীভাবে...
ছাত্র আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদসহ (জয়) ১২৪ জনের নামে মামলা হয়েছে।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর বঙ্গভবনে সপরিবারে পৌঁছেছেন রাষ্ট্রপতি জনাব মো: সাহাবুদ্দিন।সোমবার (২৪ এপ্রিল) রাত পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে বঙ্গভবনে আসেন নয়া রাষ্ট্রপতি। এ সময়...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর