বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১০:০৯ পিএম

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর বঙ্গভবনে সপরিবারে পৌঁছেছেন রাষ্ট্রপতি জনাব মো: সাহাবুদ্দিন।

সোমবার (২৪ এপ্রিল) রাত পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে বঙ্গভবনে আসেন নয়া রাষ্ট্রপতি। 

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এর আগে সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় নতুন রাষ্ট্রপতির পাশেই ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি, নতুন ও বিদায়ী রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এছাড়া জাতীয় সংসদ সদস্যরা, উচ্চ আদালতের বিচারপতিগণ, প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধান, বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও ব্যবস্থাপকরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাসহ প্রায় হাজারখানেক অতিথি উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে নতুন রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন।  

image


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরে আট চুক্তির সম্ভাবনা

এদিকে একইদিনে প্রায় এক দশক পর বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের বাড়িতে উঠেছেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। 

সোমবার দুপুরে বঙ্গভবনে রাজসিক ও ঐতিহাসিক বিদায় সংবর্ধনা শেষে বেলা দুইটার দিকে রাজধানীর নিকুঞ্জে পৌঁছান সদ্য সাবেক রাষ্ট্রপতি। সেখানে ‘রাষ্ট্রপতি লজে’ উঠেছেন তিনি। 

এদিন নিকুঞ্জের নিজ বাড়িতে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাড়িতে উঠে বেলকুনি থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান আবদুল হামিদ।


একাত্তর/আরবিএস  

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর