মেঘালয়ের তিন জেলায় কারফিউ, সুনামগঞ্জ সীমান্তজুড়ে সতর্কতা

আপডেট : ১২ মে ২০২৫, ১০:৫১ এএম

সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা ও অতিরিক্ত টহলের ব্যবস্থা করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৮ ব্যাটেলিয়ান। ভারত মেঘালয়ের তিন জেলায় রাতে কারফিউ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। একইসঙ্গে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে এলাকায় সচেতনতা বাড়াচ্ছে করছে বিজিবি। 

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে প্রায়ই অবৈধভাবে বাংলাদেশে আসে গরু, পেঁয়াজ, চিনি, মসলা, চকলেটসহ নানা প্রসাধনী পণ্যসহ মাদক। একইভাবে, ভারতে চলে যাচ্ছে ইলিশ মাছ, শিং মাছ, সুপারিসহ নানা দেশি পণ্য। কিন্তু মেঘালয়ে জরুরি অবস্থা জারির পর সীমান্ত দিয়ে চলাচলে  কঠোর অবস্থানে আছে বিজিবি। তারা এলাকার মানুষদের সচেতন করার চেষ্টাও করছেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, মেঘালয়ের বেশ কয়েকটি এলাকা সুনামগঞ্জ সীমান্তঘেষা হওয়ায় তারা আতঙ্কিত। 

যদিও এখন পর্যন্ত সুনামগঞ্জের সীমান্ত দিয়ে কোনো পুশইন হয়নি। একইভাবে ভারতে যাওয়া বন্ধে প্রস্তুতি নিয়েছে বিজিবি ।  

২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির, কিছু কিছু সীমান্তে ভারত থেকে পুশইনের খবর পাওয়া যাচ্ছে। সুনামগঞ্জের ৯৫ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের বিজিবির সদস্যরা এ ব্যাপারে সচেতন আছেন। 

কতদিন পর্যন্ত এরকম জরুরি অবস্থা থাকবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি বিজিবি।

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সোমবার এক অদ্ভুত মেলবন্ধন ঘটল জনগুরুত্বপূর্ণ আলোচনা আর ব্যক্তিগত রসিকতার। হাওরাঞ্চলে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে যখন সংসদ সদস্যরা বিজ্ঞানভিত্তিক সমাধানের দাবি তুলছিলেন,...
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার আগেই নিজের পরাজয় মেনে নিলেন ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় চার মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে।
দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশব্যাপী মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর