সিলেটে চার মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মেঘালয়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় চার মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই কম্পনের ফলে ভারতের মেঘালয় রাজ্যের পাশাপাশি বাংলাদেশের সিলেট ও এর আশপাশের জেলাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্যমতে, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২১৪ কিলোমিটার দূরে সিলেটের গোয়াইনঘাট এলাকায় কম্পনের উৎপত্তিস্থল বলে অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় অঞ্চলে, যা সিলেট শহর থেকে মাত্র ২১ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে অবস্থিত। ভারতের স্থানীয় সময় বিকেল ৫টা ২ মিনিটে সেখানে কম্পনটি অনুভূত হয়।

ভূমিকম্পের স্থায়িত্ব কম হওয়ায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেককে ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসতে দেখা যায়।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এআরএস
বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
কলম্বিয়ার সান হোসে দেল পালমারেতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর