বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসন্ধান শেষে ব্যবস্থা: দুদক

আপডেট : ১৩ মে ২০২৫, ০৭:৪৯ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টি এবার শিক্ষাখাতের দুর্নীতি। বিগত সরকারের আমলে পিছিয়ে ছিলো না শিক্ষাখাতের দুর্নীতিও। এসব অভিযোগ আমলে নিয়ে এবার মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধান শেষে ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন, এরই মধ্যে অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। একই সঙ্গে চলছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান। 

এরই মধ্যে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান। 

বিধিমালা লঙ্ঘন করে নিজস্ব আয়ের প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা শান্ত মারিয়াম ফাউন্ডেশনে হস্তান্তর ও প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ১০২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ শান্ত মারিয়াম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। ইতিমধ্যে নথিপত্র তলব করে পাঠানো হয়েছে চিঠি।

একইভাবে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তত ডজনখানেক ভিসির বিরুদ্ধে নিয়োগে জালিয়াতিসহ নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। 

দুদক মহাপরিচাল আক্তার হোসেন বলেন, যেসব ক্ষেত্রে ফৌজদারি অপরাদ হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ফৌজদারি মামলা রুজু হবে। যেসব ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থার আওতাধীন হবে, সেগুলো অবশ্যই তদন্তকারী দল তাদের প্রতিবেদনে সুপারিশ করবেন।

এদিকে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরার বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন অভিযোগে মামলা করেছে- দুদক। ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ মামলা হয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর