ড্রিমলাইনারের বাড়তি নিরাপত্তা ও সতর্কতায় নজর বাংলাদেশের

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৪:১৪ পিএম

ভারতের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা বোয়িং সেভেন এইট সেভেন মডেলের ছয়টি উড়োজাহাজের নিরাপত্তা ও সতর্কতায় নজর বাড়ানো হয়েছে। 

উড্ডয়নের আগে একাধিকবার ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পরই ডানা মেলছে ড্রিমলাইনার হিসেবে পরিচিত অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজটি। কর্মকর্তারা বলছেন, যাত্রীর নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। প্রকৌশলী ও পাইলটেরও দেয়া হয়েছে কড়া নির্দেশনা। 

ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি আহমেদাবাদের বিধ্বস্তের ঘটনা। বৃহস্পতিবার ২৩২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট নিয়ে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েই ভেঙ্গে পরে বোয়িং সেভেন এইট সেভেন মডেলের বিমানটি। বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ যায় ২৭৪ জনের।

এই দুর্ঘটনার পর বিশ্বব্যাপী প্রশ্ন উঠছে বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরেও যুক্ত আছে বোয়িংয়ের এই মডেলের ছয়টি উড়োজাহাজ; যা আকাশ চলাচলের জগতে ড্রিমলাইনার হিসাবেই বেশি পরিচিত। বহরে থাকা বোয়িংয়ের ড্রিমলাইনারগুলো নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বিমানের কর্মকর্তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, ফ্লাইট চালুর আগে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বোয়িংয়ের ড্রিমলাইনারগুলোর। সেই সঙ্গে প্রকৌশলী ও পাইলটদের বাড়তি সতর্ক থাকারও নির্দেশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 

ভারতের এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি দিল্লিতে থেকে যাত্রা শুরু করে আহমেদাবাদে পৌঁছায়, তারপর সেখানে লন্ডনের উদ্দেশ্যের উড়াল দেয়ার পরপরও লোকালয়ে বিধ্বস্ত হয়।

বাংলাদেশে একইভাবে ঢাকা থেকে সিলেট-চট্টগ্রাম হয়ে লন্ডন-দুবাইসহ বিভিন্ন রুটে ফ্লাই করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশি কিছু বোয়িং ৭৮৭ মডেলের এয়ারক্রাফটস। তাই সংযোগ ফ্লাইটগুলোতে বাড়তি রক্ষণাবেক্ষণ ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। রানওয়েতে বার্ড হিট বা পাখির সাথে ধাক্কা এড়াতেও বিশেষ সতর্ক ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর