বাবা বিএনপি করায় নজরদারিতে ছিলেন পুলিশ পরিদর্শক, তদারকি করতেন শেখ হাসিনা

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০:১৪ পিএম

বাবা কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে যুক্ত, সেই অপরাধে রাষ্ট্রের নজরদারিতে ছিলেন নজরুল ইসলাম নামে এক পুলিশ পরিদর্শক। আর বিষয়টি গণভবন থেকে সরাসরি তদারকি করেছিলেন স্বয়ং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই পুলিশ কর্মকর্তা ও তার বাবার ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছিলো তা জানা যায়নি।   

শুক্রবার (৩ জুলাই) ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক এক ফেসবুক পোস্টে এসব কথা জানান। প্রমাণ হিসেবে ওই পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ রয়েছে এমন দু'টি নথির ছবিও প্রকাশ করেন তিনি। তার পোস্টটি শেয়ার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

একাত্তরের পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

কিছুদিন আগে ফারুকী ভাইয়ের আমন্ত্রণে একটি বিশেষ কাজে এখানে (গণভবন) গিয়েছিলাম। বাসা ঘুরে দেখলাম...এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী মহিলা ফেরাউনের আবাসস্থল। দেয়ালে দেয়ালে এখনো জ্বলজ্বল করছে মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ। 

হাঁটতে হাঁটতে পড়ে থাকা একটি কাগজে নজর পড়ল..যেখানে নজরুল ইসলাম নামে একজন পুলিশ পরিদর্শক এর পারিবারিক বৃত্তান্ত দেয়া, যার পিতা মুন্সিগঞ্জের বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমি জানি না ওই পুলিশ কর্মকর্তা ও তার বাবার ভাগ্যে কী ঘটেছিল...আশা করি উনারা জীবিত ও সুস্থ আছেন। 

বাবা কেন বিএনপির রাজনীতির সাথে যুক্ত সেটাই একজন পুলিশ কর্মকর্তার অপরাধ!! আর তা তদারকি করছে স্বয়ং প্রধানমন্ত্রী!!! এ চিত্রটি বাংলাদেশের সকল সামরিক, আধা সামরিক ও প্রশাসনের পরিচিত এক দৃশ্য ছিল। এক সাইকোপ্যাথ মহিলার নিজেকে "এবসুলেট পাওয়ারফুল" হিসেবে প্রতিষ্ঠার চিত্র। আল্লাহ ছাড় দেন..কিন্তু ছেড়ে দেন না।

একবার ভাবুন...একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তি দেশের ভেতরে কি নিয়ে নিজেকে ব্যস্ত রাখতেন!!! একদলীয় শাসন কায়েম ও বিরোধী মত দমনে কতটা উদগ্রীব ছিলেন এই মহিলা। এরকম হাজারো মজলুম এর গল্প আপনি কান পাতলে শুনতে পাবেন।

খান সুবায়েল বিন রফিক আরও লেখেন, যারা বলেন জুলাই ২৪ শুধু ১ মাসের ফসল- আপনারা ভুল। ৩৬ জুলাই হচ্ছে দীর্ঘ ১৬ বছরের মানুষের বঞ্চনা, ক্ষোভ আর নির্যাতনের ফসল। তাই বলি.. ৩৬ জুলাই কারো একার না, এদেশ কারো বাপের না। 

আরবিএস
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর