দ্বিতীয় দফায় ইরান থেকে ফিরলেন ৩২ বাংলাদেশি

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম

ইরান-ইসরাইলের সংঘাতের কারণে সেখানে আটকে পড়া আরো ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) তারা ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ভো‌রে ২২ জন এবং সকা‌লে ১০ বাংলাদেশি ঢাকায় পৌঁ‌ছে‌ছেন।

জুলাইয়ের শুরুতে বাংলাদেশ সরকার ইরান থেকে আগে আরো ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। তা‌দের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফির‌তে আগ্রহী ২৫০ বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাগ এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।

তেহরানের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।

একাত্তর/আরএ
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও...
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর