আলোচনার দরজা খোলা আছে, ট্রাম্পের শুল্কারোপ প্রসঙ্গে বাণিজ্য সচিব

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৩:২৬ পিএম

ট্রাম্পের শুল্কারোপ নিয়ে আলোচনা হবে। এর আগে যে খসড়া তারা পাঠিয়েছিলো তা নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার তারা নতুন তথ্য দিয়েছে, তা নিয়ে ১০ ও ১১ জুলাই বৈঠক হবে। তারা নতুন করে প্রস্তাব পাঠিয়েছে। আলোচনার দরজা খোলা আছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় বাণিজ্য সচিব আরো বলেন, শুল্ক কমানো ও বাণিজ্য সংক্রান্ত আরো যেসব বিষয় আছে তা নিয়ে যুক্তি তুলে ধরা হবে। বর্তমান বাণিজ্য যেন অব্যাহত থাকে তা নিয়ে কথা বলা হবে। চিঠিতে তারা যেসব বিষয়ে ছাড় চেয়েছে যেমন -সয়াবিন, এয়ারক্রাফটের ওপর শুল্ক ছাড় এমনিতেই কম; আরো কমানোর জন্য এনবিআর দেখছে।

তিনি জানান, বোয়িংকে আরো কিছু ক্রয়াদেশ দেয়া হবে। সরকারিভাবে বিদেশি খাদ্যপণ্য ও সেনাবাহিনীর জন্য সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেয়া হবে। এ বিষয়ে ছাড় দিতে বা মেনে নিতে কোনো বাধা নেই।

বাণিজ্য সচিব জানান, ২ এপ্রিলে শুল্কারোপের ঘোষণার পর থেকেই তৎপরতা অব্যাহত আছে, কোন কমতি আছে বলে মনে করি না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কারোপ কার্যকর হলে তার প্রভাব তো পড়বেই। তবে আলোচনার সুযোগ তো আছে, তারাও বলেছে। সে চেষ্টাই করা হচ্ছে। যাতে কমানো হয় সেই চেষ্টাই করা হয়েছে। বৈঠকের তারিখ তাদের পক্ষ থেকেই দেয়া হয়েছে। তাই ফলাফল পাবো না, তা মনে করছি না

একাত্তর/আরএ
দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে জয়েন ইকোনমিক কমিশনের বৈঠকে যোগ দিতে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় থাকায় এসেছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
‎পাঁচ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এতে ঢাকার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং আঙ্কারার নেতৃত্বে আছেন সফররত পররাষ্ট্রসচিব বেরিস...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর