বিনিয়োগে বাধা কোথায়, ব্যবসায়ীদের কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান সংকট এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধাগুলো কোথায়, তা ব্যবসায়ীদের কাছে সরাসরি জানতে চান তিনি।

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও জ্বালানি নিয়ে চলমান অস্থিরতার মাঝে সকাল ১০টা ৪০ মিনিটে কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। এরপরই দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়।

প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই আলোচনায় দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো বিশেষ গুরুত্ব পায়।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, দেশের বন্ধ হয়ে যাওয়া সরকারি-বেসরকারি মিল-কারখানাগুলো পুনরায় চালু করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিয়েছেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, ব্যাংকটি বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনসহ বিভিন্ন উন্নয়নখাতে বাজেট সহায়তার আশ্বাস দিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এই আন্তর্জাতিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিরা ছাড়াও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের ৯টা-৫টার বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর