চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন আসছে: নাহিদ

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৬:০৮ পিএম

আগামী দিনে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দুর্নীতি যারা করবে, তাদের কোনো ছাড় নাই। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। 

শুক্রবার (১১ জুলাই) যশোর পদযাত্রা শেষে জজ কোর্ট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

একটি রাজনৈতিক দল আমাদের ‘কোটি কোটি মানুষের কথা বলে’ উল্লেখ করে নাহিদ বলেন, আমাদের কোটি কোটি মানুষ দেখাবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ১০ জন আন্দোলন শুরু করেছি, পরে আবাবিল পাখির মতো মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং ন্যায়, ইনসাফের সঙ্গে থাকলে মানুষ পাশে থাকবে।

বিচার, সংস্কার ছাড়া নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না মন্তব্য করে তিনি বলেন, আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কারও আনবো।

নাহিদ বলেন, আমরা চাই আমলা, পুলিশ কোনো দলের দাসত্ব করবে না। বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে। একই সঙ্গে ডিজিএফআইয়ের অফিসাররা গুমে জড়িত হোক, তা আমরা চাই না। 

পথসভায় নির্বাচন কমিশনে (ইসি) নিরপেক্ষ নিয়োগের দাবি করেন নাহিদ। বলেন, কিন্তু ইসি, দুদকের মতো প্রতিষ্ঠানে আগের মতোই নিয়োগ হচ্ছে। ইসি জনগণের পক্ষে না থাকলে এদেশের ভবিষ্যৎ অন্ধকার। তবে এনসিপি জনগণকে অন্ধকারে যেতে দেবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি করতে চাই।

এসময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কার আদায়ে প্রয়োজনে রাজপথে নামবেন। এনসিপিকে সুপরিকল্পিতভাবে নির্বাচন বিরোধী দল হিসেবে পরিচিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে ও সংস্কারের পক্ষে কথা বললে একটি রাজনৈতিক দল কষ্ট পায়। 

তিনি বলেন, সংস্কারে যদি কেউ বাঁধা দেয়, তাহলে ধরে নেবো তারা আওয়ামী লীগের পাহারাদার হিসেবে কাজ করছে। এনসিপিকে সুপরিকল্পিতভাবে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিচার, সংস্কার ও নির্বাচন তিনটিই চাই। যারা শুধু একটা চায়, তাদের দুরভিসন্ধি রয়েছে।

যশোরে পথসভা শেষে খুলনার দিকে রওয়ানা হয় এনসিপির গাড়িবহর। খুলনার শিববাড়ি ও খালিশপুর শিল্পাঞ্চলে পথসভা করবে দলটি। 

একাত্তর/এসি
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর