ঐকমত্য কমিশনে ঐক্যমত বিহীন আরও একদিন!

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম

ঐকমত্য কমিশনে আরও একটি দিন গেছে কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছানো ছাড়াই। সংসদে নারীর আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আলোচনা হলেও কোনো দলই একমত হতে পারেনি কমিশনের দেয়া প্রস্তাবে।

বিএনপি বলছে, সংসদে নারীর আসন ১০০ হলেও তা হতে হবে সংরক্ষিত পদ্ধতিতেই। তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী নেতৃত্ব চায় এনসিপি, দিয়েছে নতুন প্রস্তাবও। জামায়াতের চাওয়া পিআর নির্বাচন পদ্ধতি। দ্বিমত আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়েও।

এ অবস্থায় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, মঙ্গলবারও আলোচনা চলবে।

ঐকমত্য কমিশনের ১৩তম দিনে আলোচনায় উত্থাপিত দুই বিষয় সংসদে নারীর আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কোনটিতেই একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো।

নারী সংসদ সদস্য নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি সবাই দিয়েছে আলাদা আলাদা মত। দ্বিমত আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়েও। যেখানে বিএনপি চায় নিম্ন কক্ষের আসনের অনুপাতে উচ্চ কক্ষের আসন বণ্টন করতে। কিন্তু জামায়াত চায় মোট ভোটের অনুপাতে। আর কমিশন আগে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন প্রস্তাব করলেও এ থেকে সরে আসার অভিযোগ করেছে এনসিপি।

অবশ্য ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই কমিশন দলগুলোর সাথে আলোচনা করে জুলাই সনদ প্রস্তুত করতে চায়।

একাত্তর/আরএ
বিগত সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবদীন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যে কোনো একদিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর