আসিয়ানে সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্যপদ লাভের জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার প্রধান উপদেষ্টার  সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সমর্থন চান।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের অংশ হতে চাই, এবং এর জন্য আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন।

বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হতে আবেদন করেছিলো।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করবে এবং পরবর্তীতে বাংলাদেশকে সংগঠনের পূর্ণ সদস্যপদ লাভে সহায়তা করবে।

সাক্ষাতের শুরুতে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক ফাইটার জেট দুর্ঘটনায় শোক প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা জবাবে বলেন, এটি আমাদের দেশের জন্য একটি বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা। আমরা অনেক প্রাণ হারিয়েছি।

তিনি নুরুল ইজ্জাহকে নতুন দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় শুভেচ্ছা জানান। বলেন, আপনার রাজনৈতিক দলে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন। 

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারমূলক পদক্ষেপগুলোর ওপর আলোকপাত করেন।

তিনি বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকে গুলি খেয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা শাসনকে বিদায় করেছে। এটি প্রথমে তরুণদের নেতৃত্বে শুরু হলেও সব শ্রেণির মানুষ এতে অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, ছাত্ররা দেয়াল ও রাস্তায় জুলাই অভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তুলেছে।

মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এশিয়া দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে, কিন্তু বাংলাদেশে এখনো বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে। আমাদের অর্ধেক মানুষই ২৭ বছরের নিচে। এখানে শিল্প স্থাপন করুন এবং এখান থেকে রপ্তানি করুন। এটি উভয় দেশের অর্থনীতির জন্যই লাভজনক হবে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

আরবিএস
বিগত ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও অনিয়মের কারণে বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। বর্তমান সরকারের ধারাবাহিক ও জোরালো কূটনীতির ফলে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর