আইজিপির ভুয়া ভিডিও স্টেটমেন্ট এআই দিয়ে তৈরি: পুলিশ হেডকোয়ার্টার্স

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আইজিপির ভুয়া ভিডিও স্টেটমেন্ট এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) প্রযুক্তি দিয়ে তৈরি বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি)  ছবি ব্যবহার করে এ আই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে আইজিপির স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে একটি বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

একাত্তর/আরএ
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই প্রতিবেদন যখন ব্যবসায়িক ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং জনআস্থার রূপরেখা নতুনভাবে নির্ধারণ করছে, তখন বৈশ্বিক হিসাব পেশা এক নতুন অধ্যায়ে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন সারাবিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআইয়ের...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর