‘গণঅভ্যুত্থানে অংশ নিয়েও স্বীকৃতি পাননি সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা’

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের অংশগ্রহণ ও অবদান থাকলেও তা স্বীকার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। জুলাই ঘোষণাপত্র তৈরির আগে সশস্ত্র বাহিনীর কারো মতামত নেয়া হয়নি বলেও জানান সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ৫ আগস্ট জুলাই বিপ্লবের বর্ষপূর্তির অনুষ্ঠানে এসব বলেন তারা। 

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গেলো বছরের এই দিনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান টানা ১৫ বছর ক্ষমতা আঁকড়ে ধরে থাকা শেখ হাসিনা।

পতিত সরকারের প্রধান দেশ ছাড়ার আগেই ছাত্রজনতার আন্দোলনে সমর্থনে রাস্তায় নামেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে সেই কথা স্মরণ করানোর পাশাপাশি ক্ষোভও জানান যথাযথ স্বীকৃতি না দেয়ায়। এমনকি জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার সময়ও আন্দোলনকারী সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের মতামত নেয়া হয়নি বলেও অভিযোগ তাদের।

দেশের প্রয়োজনে সব সময় সশস্ত্র বাহিনী এক হয়েই অতীতের মতোই কাজ করবে এমন প্রত্যয় উঠে আসে তাদের বক্তব্যে।

এসময় ২০০৯ সালে পিলখানার হত্যা ও মেজর সিনহা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান অনেকে। 

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ‍্যে আলোচনা শেষে শোভাযাত্রার মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।

 

আরবিএস
জুলাই অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা...
রাজধানীর উত্তরায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘তুলিতে জুলাই’ আর্ট প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি উত্তরা আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেন।
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর