বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম

রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি সিসা বারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।

নীল কোমল নামের ওই ভবনের দ্বিতীয় তলার সিসি ফুটেজে দেখা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে রাব্বিকে ছুরিকাঘাত করছে কয়েকজন যুবক। 

পুলিশ জানায়, রাব্বি ওই ভবনের তৃতীয় তলায় অবস্থিত ৩৬০ ডিগ্রি সিসা বার থেকে নামছিলেন। এ সময় মুন্না নামে একজনের নেতৃত্বে ৪/৫ জন তার ওপর হামলা চালায়। 

পরে ৩১ বছর বয়সী রাব্বিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ঘটনাস্থলে গিয়ে বনানী থানা পুলিশ হত্যার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। হামলাকারীদের ধরতে চলছে পুলিশের অভিযান।

আরবিএস
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 
রাজধানীর বনানী কাঁচাবাজারের পাশে একটি ভবনের ১১ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 
ঢাকার বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্ত। বাবা ও এক বন্ধুর দাবি, বন্ধুরাই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর