নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে আশাবাদী রাষ্ট্রদূত মুশফিক

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৩:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বিক্ষুব্ধ দেশের মানুষ। কনস্যুলেটে হামলার ঘটনায় বিব্রত বাংলাদেশ সরকারও।

জেনেভা কনভেনশন অনুযায়ী স্বাগতিক দেশকে ওই দেশে অবস্থিত সকল মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তাই নিউইয়র্কের ওই দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের।

এ ঘটনার উদ্বেগ জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আজ আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে অবস্থিত সকল বাংলাদেশি মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে, বাংলাদেশের পতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দীর্ঘদিন হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করা এই রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আমার সহকর্মীদের (বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা) প্রয়োজনীয় যে কোনো সহযোগিতা প্রদানে আমি প্রস্তুত।

একাত্তর/আরএ
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর