সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে ইসি। এবার কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৪২ হাজার ৬১৮টি।

বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটকেন্দ্রের ওপর দাবি-আপত্তি জানানো যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মাসে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করে কমিশন। রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র প্রকাশ করেছে ইসি। বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার জানান, এবার কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৪২ হাজার ৬১৮টি, আর ভোট কক্ষ দুই লাখ ৪৪ হাজার ৪৬টি।

সচিব আরও জানান, খসড়া ভোটকেন্দ্রের উপর দাবি আপত্তি নেয়া হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সেসব নিষ্পত্তি হবে ১২ অক্টোবর আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

এদিকে ভোটকেন্দ্রে সরকারের ইচ্ছে থাকলেও সিসিটিভি ক্যামেরা ও বডি ক্যামেরার বিষয়ে ইসির ‘করণীয় কিছু নেই’ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

একাত্তর/আরএ
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর