দুদক-টিআইবির পাঁচ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এবং টিআইবির মধ্যে পাঁচ বছর মেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তারা জানান, দুদক, টিআইবি এবং গণমাধ্যম সকলের প্রচেষ্টা একই, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধে সংযোগ কার্যক্রমকে অধিক বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পাঁচ বছরের মেয়াদি সমঝোতা স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক চেয়ারম্যান। দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি প্রতিরোধে সংযোগ কার্যক্রমকে অধিক বেগবান ও গতিশীল করার লক্ষ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

এসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান ৬টি দুর্নীতির মামলার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ছয় মামলা আদালতে চলমান রয়েছে। কিছু মামলার রায় আগামী নভেম্বর মাসে হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদককে আমরা ওয়াচডগ হিসেবে সহযোগিতা করছি। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্নীতির ধরণও পাল্টাচ্ছে। সেই অনুযায়ী কাজ করতে হবে।

দুদক সংস্কারের বিষয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠকে সকল দল মোটামুটি একমত। এখন রাজনৈতিক দলের স্বদিচ্ছা ও আমলাদের মানুষিকতার পরিবর্তন হলে দুদক স্বাধীন হবে বলে মনে করেন ইফতেখারুজ্জামান।

একাত্তর/আরএ
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন এসব কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর