দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের অদূরে তামিলনাড়ুর উপকূলে অবস্থান করছে। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ফেনীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ২ মিলিমিটার।

একাত্তর/আরএ
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের অন্তত পাঁচটি স্টেশনে বিভিন্ন নদ-নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায়...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর