নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তির দাবি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার দাবি জানিয়েছে সম্মিলিত জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ট্রেড সেন্টারে একটি কফিশপের লাউঞ্জে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের দাবিতে, শহীদ ও আহত পরিবারের সম্মিলিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজনে এসব কথা তুলে ধরেন পরিবারের সদস্যরা।

তারা বলেন, এখন অনেকেই জুলাই সনদকে তাচ্ছিল্য করছে। রাজনীতির ক্ষমতা ও নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আরেকদল। ভুলে গেছে শহীদদের অবদান।

এসময় ২০২৪ সালের জুলাই আন্দোলনের নানা দিকের প্রেক্ষাপট ও আন্দোলনে আহত ও নিহতের নানান ইতিহাস ও পারিবারিক কথাও তুলে ধরেন তারা।

একাত্তর/আরএ
সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর