ইসির গেজেট অবৈধ, বাগেরহাটের চার আসনই বহাল: হাইকোর্ট

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি এবং বাগেরহাটের আসন চারটি থেকে একটি কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।

১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিলো। সে অনুযায়ী বাগেরহাট-১ ছিলো চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট; বাগেরহাট-২ ছিলো বাগেরহাট সদর-কচুয়া; বাগেরহাট-৩ ছিলো রামপাল-মোংলা এবং বাগেরহাট-৪ ছিল মোরেলগঞ্জ-শরণখোলা।

কিন্তু ইসির চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১; ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ গঠন করা হয়।

ইসির ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল। তারা গড়ে তোলে সর্বদলীয় সম্মিলিত কমিটি এবং হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। 

 

একাত্তর/এসি
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর