আওয়ামী লীগের ‘লকডাউন’ ঘিরে শক্ত অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে সরকার শক্ত অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না

সন্দেহজনক কাউকে দেখলেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহবানও জানান তিনি।

তিনি বলেন, ট্রাইব্যুনাল, মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ কেপিআই এলাকায় নিরাপত্তা বাড়ানোর হয়েছে।

গতকাল সোমবার ভোরে দুইবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একইদিন দিনগত রাতে রাজধানীর কয়েকটি জায়গায়ও বাসে আগুনের ঘটনা ঘটে। মঙ্গলবার ভৈরবে ট্রেনে আগুন দেয়া হয়।

নির্বাচনে সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলো নিজেদের দাবিতে যেমন সরব হচ্ছে সেইসঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

এ অবস্থায় সরকারের প্রস্তুতি কতদূর, জানতে চাইলে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সন্ত্রাসীরা যেনো জামিন না পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এছাড়া নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণসহ সামগ্রিক প্রস্তুতি সমানতালে এগিয়ে চলছে।

একাত্তর/আরএ
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর