১৪ জেলায় নতুন ডিসি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১১:১৪ এএম

জাতীয় নির্বাচনের আগে চতুর্থ বারের মতো আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিলো সরকার। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দ্বিতীয় দফায় এসব জেলায় ডিসিদের রদবদল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে এ দিনই সন্ধ্যার পর ৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো। 

দ্বিতীয় দফায় দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী যেসব জেলায় নতুন ডিসি

  1. ঢাকা
  2. পাবনা
  3. রংপুর
  4. যশোর
  5. মেহেরপুর
  6. নোয়াখালী
  7. গাজীপুর
  8. গাইবান্ধা
  9. কুড়িগ্রাম
  10. মাদারীপুর
  11. মৌলভীবাজার
  12. বরিশাল
  13. বরগুনা
  14. রাঙামাটি


কোন জেলায় কোন ডিসি

  1. ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম
  2. পাবনা:  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা
  3. রংপুর: মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. এনামুল আহসান
  4. যশোর: ফরিদপুর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসিচব) মোহাম্মদ আশেক হাসান। 
  5. মেহেরপুর: তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবির
  6. নোয়াখালী: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম
  7. গাজীপুর: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন।
  8. গাইবান্ধা: এস্টাব্লিস্টমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা
  9. কুড়িগ্রাম: ভূমি সংস্কার বোর্ডের উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথ
  10. মাদারীপুর: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলম
  11. মৌলভীবাজার: দুদক পরিচালক তৌহিদুজ্জামান পাভেল
  12. বরিশাল: ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দান রুটের সহকারী প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম সুমন।
  13. বরগুনা: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার
  14. রাঙ্গামাটি: অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফী।

এর আগে ৯ নভেম্বর ১৪টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আট নভেম্বর ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

একাত্তর/এসি
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর