জানুয়ারির শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

আগামী বছরের জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই পাবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ইতোমধ্যে জেলা পর্যায়ে অনেক বই পৌঁছে গেছে। 

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে পিইডিপি-৪ ও চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, শিক্ষকরা হচ্ছেন প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারাই মূল শিক্ষা দেন। আর শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য আমরা বরাবরই কাজ করেছি। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আমরা ১০ম গ্রেড দিয়েছি এবং সহকারী শিক্ষকদের আমরা ১১তম গ্রেড দেওয়ার জন্য চেষ্টা করছি। আশা করছি সফল হবো। 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, যে সব প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র হবে, সেগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

পরে উপদেষ্টা ভোলার জেলা পরিষদ হলরুমে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদেরর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পিইডিপি-৪) এর অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক আজাদ ও ভোলার জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

আরবিএস
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
হাইকোর্ট বিভাগের কোম্পানি সংক্রান্ত একটি বেঞ্চে রোববার (৫ জানুয়ারি) সম্পূর্ণ কাগজমুক্ত (পেপার ফ্রি) বিচারিক কার্যক্রম পরিচালনা শুরু হবে। 
দেশের দারিদ্র্যপীড়িত এলাকায় প্রাথমিকের ৩৫ লাখ শিক্ষার্থীকে স্কুলে দুপুরে পুষ্টিকর খাবার দেওয়া হবে। বিদ্যালয় চলাকালে (সপ্তাহে পাঁচ দিন) ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় এ খাবার দেওয়া হবে তাদের।
ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স এন্ড লিটারেসার (এফওএসডব্লিউএএল) আজ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার তিনটি বইয়ের জন্য ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ প্রদান করেছে।প্রখ্যাত পাঞ্জাবি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর