দ্রুতই দুপুরের খাবার পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ এএম

দেশের দারিদ্র্যপীড়িত এলাকায় প্রাথমিকের ৩৫ লাখ শিক্ষার্থীকে স্কুলে দুপুরে পুষ্টিকর খাবার দেওয়া হবে। বিদ্যালয় চলাকালে (সপ্তাহে পাঁচ দিন) ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় এ খাবার দেওয়া হবে তাদের। 

আগামী এক মাসের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হতে পারে বলে জানিয়েছেন ‘দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পে’র প্রকল্প পরিচালক এস এম আনছারুজ্জামান।

প্রকল্প পরিচালক এস এম আনছারুজ্জামান বলেন, খুব শীঘ্রই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করছি আগামী এক মাসের মধ্যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করতে পারবো।

স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে দেশের ১৫০টি উপজেলার দারিদ্র্যপীড়িত এলাকার ১৮ থেকে ১৯ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

দুপুরে টিফিনের সময় শিক্ষার্থীদের মাঝে এসব খাবার বিতরণ করা হবে। শিক্ষার্থীদের পুষ্টিপূরণ, শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রকল্পটি চূড়ান্তভাবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য দ্রুতই উপস্থাপন করা হবে। একনেকে পাস হওয়ার পর কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে।

 

একাত্তর/জো
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য বর্তমানে পাঁচটি প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি পিইডিপি-৫সহ আরও...
আগামী বছরের জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই পাবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ইতোমধ্যে জেলা পর্যায়ে অনেক বই পৌঁছে গেছে। 
অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি থাকায় সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি...
হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল দেশের জন্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর