ধর্ম অবমাননার অভিযোগ যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যায় আটক সাত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যার সন্দেহভাজন সাত জনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে এক বার্তায় এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সন্দেহভাজন আটকরা হলেন-  মো. লিমন সরকার (১৯),  মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‌্যাব জানায়, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানা এলাকায় দিপু চন্দ্র দাস নামে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ গাছে বেঁধে রেখে তাতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

দিপুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করেছিলেন। যদিও দিপুর বাবা সাংবাদিকদের জানিয়েছেন, ছেলে শুধু একটি বাটন ফোন ব্যবহার করতো। পরিবারের আরও দাবি, এর পেছনে ষড়যন্ত্র আছে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাতকারে দিপুর পরিবার দাবি করেছে, এর সঙ্গে কারখানার অন্য শ্রমিকরাও জড়িত থাকতে পারে। 

স্থানীয়রা জানান, একদল লোকের পিটুনিতে দিপুর গুরুতর আহত হন, পরে মারা যান। পরে তারা দিপুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

এদিকে, দিপুর হত্যার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সরকারপ্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না’।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ...
সিলেট ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর এবং পাঁচ জেলা পরিষদের চেয়ারম্যান শপথ নিয়েছেন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর