১২ সেপ্টেম্বর খুলছে স্কুল-কলেজ, আরও পরে বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮ এএম

১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

করোনা সংক্রমণের হার কমে আসার কারণে এবং টিকাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন মন্ত্রী। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না। আমরা আশা করছি ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবো। 

আরও পড়ুন: দেশে ফিরলেন বৈরুত বিস্ফোরণে সঙ্কটে পড়া ১৮ অভিবাসী

তবে বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে ভিন্নমত ব্যক্ত করে মন্ত্রী বলেন, এবিষয়ে উপাচার্যদের সাথে আবারও আমাদের বসতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক চলে। সুতরাং এ সিদ্ধান্ত তারাই নিবে। 

এবিষয়ে তিনি আরও জানান, এর আগে উপাচার্যরা বলেছিলেন টিকার প্রথম ডোজ সব শিক্ষার্থীকে দেয়ার পর অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়গুলো খোলার পরিকল্পনার কথা। এখন উনারা যদি অন্যান্য প্রতিষ্ঠানের সাথে একইসঙ্গে খুলতে চান খুলবেন, অথবা উনাদের মতো নতুন তারিখ ঠিক করে খুলবেন। 

জাতীয় পরামর্শক কমিটির নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে ১২ সেপ্টেম্বর সকল স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। 

আরও পড়ুন: ডিসেম্বরে শেষ হবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগান্তি: কাদের

আগামী ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সব ধরণের প্রস্তুতি আমাদের রয়েছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে দৈনিক বাধ্যতামূলক প্রতিবেদন প্রেরণের নির্দেশনা আছে যাতে কঠোরভাবে আমরা পরিস্থিতি মনিটরিং করতে পারি। 

এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পর্কে মন্ত্রী বলেন, আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে এক বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনা-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। 

একাত্তর/আরএইচ
চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে...
বিগত সরকারের আমলে দেশের সম্পদ ও অর্থ পাচারের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করবে তাদের জন্য বালিশ কেনা হয়েছিলো ৮০ হাজার টাকা...
হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহাবন জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের এই খাল খনন অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞা করি, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের...
দীর্ঘ ২২ বছর পর আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর