ভোটের উৎসবে শেকড়ের টানে ঢাকা ছাড়ছে লাখো মানুষ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

কোনো ধর্মীয় উৎসব বা ঈদ নয়, তবুও রাজধানীর পরিবহন টার্মিনালগুলোর চিত্র দেখলে মনে হবে দুয়ারে কড়া নাড়ছে বড় কোনো উৎসব। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে লাখ লাখ মানুষ। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে নিজের ভোটাধিকার প্রয়োগ এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে শহরবাসী এখন গ্রামমুখী।

মঙ্গলবার ভোর থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালসহ কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কমলাপুর স্টেশনে ট্রেনের ছাদেও ছিল যাত্রীদের তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। দীর্ঘ সময় বাসের অপেক্ষায় থেকেও যাত্রীদের চোখে-মুখে ক্লান্তির চেয়ে আনন্দের ছাপই বেশি স্পষ্ট। অনেক ভোটার জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর পর তারা এবার নিজের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা তাদের কাছে ঈদের আনন্দের চেয়ে কম কিছু নয়।

লাখ লাখ মানুষ একসঙ্গে ঢাকা ছাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও উত্তরবঙ্গের প্রবেশপথ গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। সাভারের হেমায়েতপুর, নবীনগর ও বাইপাইলে যাত্রীদের ভিড় বাড়ায় মহাসড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে। যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নির্বাচন ঘিরে মানুষ যখন উৎসবমুখর, তখন নগরীর ভেতরে যাতায়াতকারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘরমুখো মানুষের চাপে দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে, পুলিশের রিকুইজিশন আতঙ্কে রাজধানীর ভেতরে প্রায় ৮০ শতাংশ গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। ফলে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত বাস পাচ্ছেন না।

মঙ্গলবার সকালে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা। নির্বাচনী বিধান অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছেন। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ তৎপরতায় নিয়োজিত থাকবেন। সব শঙ্কা কাটিয়ে ভোট উৎসবের মধ্য দিয়ে দেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার অপেক্ষায় প্রহর গুনছে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ শুরু হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর