ত্রয়োদশ সংসদে ব্যবসায়ীই বেশি, কমেছে রাজনীতিবিদ: টিআইবি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০টি আসনে ২১ শতাংশ ক্ষেত্রে, এক বা একাধিক জালভোট পড়েছে বলে দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। সংস্থাটি বলছে, নির্বাচিত এমপিদের মধ্যে রাজনীতিবিদ কমলেও, বেড়েছে ব্যবসায়ীর সংখ্যা। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনের নানা তথ্য-উপাত্ত নিয়ে নিজেদের গবেষণা তুলে ধরেছে সংস্থাটি। 

রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এবার সংসদে শত কোটিপতির সংখ্যা ১০ জন। আর নারী প্রতিনিধিত্ব সর্বনিম্ন।  

আরও জানানো হয়, টিআইবির চালানো জরিপে ৭০টির মধ্যে ২১ শতাংশ আসনে, এক বা একাধিক জালভোট দেয়ার তথ্য উঠে এসেছে। 

টিআইবির প্রধান কর্মকর্তা বলছেন, এবার ভোটে বিগত নির্বাচনগুলোর চেয়ে অর্থ এবং ধর্মের ব্যবহারও বেশি।

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৬০ শতাংশের বেশি পেশায় ব্যবসায়ী। শিক্ষকদের সংখ্যা কিছুটা বাড়লেও, রাজনীতিবিদদের সংখ্যা কমেছে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও জানান, এবারের সংসদে নারী প্রতিনিধির সংখ্যা সবচেয়ে কম। এই সংসদকে সবচেয়ে বেশি দায়গ্রস্ত হিসেবে মূল্যায়ন করছে টিআইবি।

সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক হলেও প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা আচরণবিধি মনে চলেনি বলে পর্যবেক্ষণ দুর্নীতি বিরোধী এই প্রতিষ্ঠানটির।

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর