নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকির

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম

বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মোঃ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের নতুন প্রধান হিসেবে যাত্রা শুরু করলেন। বুধবার সকালে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

সকালে নবনিযুক্ত আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাঁকে একটি সুসজ্জিত পুলিশ দল ‘গার্ড অব অনার’ প্রদান করে সম্মান জানায়। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য বিনিময় করেন। আইজিপি হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি এপিবিএন’র অতিরিক্ত আইজি হিসেবে কর্মরত ছিলেন।


মোঃ আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি এপিবিএন-এর বিভিন্ন ব্যাটালিয়নে অধিনায়ক এবং পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি হিসেবে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন।


বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক ও স্নাতকোত্তর (এমকম ও এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন।

১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মোঃ আলী হোসেন ফকির জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

এআরএস
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর