ইরান-ইসরাইল উত্তেজনা: মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে ফ্লাইট বিপর্যয়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ বেশ কয়েকটি দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী এবং ওই রুট ব্যবহারকারী বেশ কিছু বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল এয়ারলাইন্সকে জরুরি নির্দেশনা প্রদান করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগেভাগেই জানাতে হবে। এছাড়া বিমানবন্দরে এয়ারলাইন্সগুলোর স্টাফদের উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে করে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে না হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা জেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে লেবাননে যুদ্ধে নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ বৃহস্পতিবার দিনগত রাতে লেবাননের বৈরুত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর