প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলোর ভস্মীভূত ভবনে আয়োজিত একটি বিশেষ শিল্প প্রদর্শনী পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ন্যক্কারজনক ঘটনার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হয়েছে। এ দেশের প্রগতিবিরোধী ও উগ্রবাদী শক্তিরা যে সংবাদপত্রকে যখন-তখন আক্রমণ করতে পারে—এমন একটি ভুল বার্তা বিশ্বজুড়ে গেছে। আমরা দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে প্রমাণ করতে চাই যে, বাংলাদেশের অগ্রগতি ও গণমাধ্যমের স্বাধীনতাকে কেউ রুখতে পারবে না।

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ সময় বলেন, এই হামলার কারণে আন্তর্জাতিক ও কূটনৈতিক মহলে বাংলাদেশকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে পত্রিকা দুটি আবার তাদের স্বাধীন কর্ম সম্পাদন করবে।

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, যে কোনো পত্রিকার আদর্শিক সমালোচনা হতে পারে, কিন্তু আগুন দিয়ে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সাধারণ নাগরিকদেরও এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী পরে ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয়টিও পরিদর্শন করেন।

সংবাদ ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

একাত্তর/আরএ
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিগত ছয় মাস বা ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংবিধান সংশোধন কমিটিতে নাম না পাঠালেও বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গেই সংবিধান সংশোধনী নিয়ে সরকার ও কমিটি আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর