ইরাকে তিন বাংলাদেশির মৃত্যু, দূতাবাসের শোক

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়ার এবং একজন ফেনী জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে দূতাবাস জানায়, মৃত ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং- EL-0875891) ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং- A18633961)। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকের বাংলাদেশ দূতাবাস।

আরবিএস
কুয়েত, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে দেশগুলোতে থাকা বাংলাদেশের দূতাবাস আলাদা আলাদ সতর্কবার্তা দিয়েছে।
ইরাকি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি নাগরিক বেকসুর খালাস পেয়েছেন।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর